কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

ইমাম হোসেন ও নজরুল ইসলাম। পুরোনো ছবি
ইমাম হোসেন ও নজরুল ইসলাম। পুরোনো ছবি

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কালবেলাকে এ তথ্য জানিয়ে বলেন, বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। তবে এ বিষয়ে ডিবি থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার দিবাগত রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ ৭ থেকে ৮ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অভিযান শেষে কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবি পুলিশপ্রধান হারুন অর রশিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১০

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১১

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১২

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৩

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৪

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৭

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৮

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৯

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

২০
X