কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সরকার গায়ের জোরে হত্যাকাণ্ড ঘটিয়েছে : মির্জা ফখরুল

বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ছবি : কালবেলা
বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ছবি : কালবেলা

সরকার দেশে একটা ‘ত্রাসের রাজত্ব’ সৃষ্টি করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষার্থীদের দাবি এটা তারা (সরকার) আলাপ আলোচনার মাধ্যমেই শেষ করতে পারত। শুধু তাদের জেদের কারণে আজকে তারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ হত্যাকাণ্ডের নিন্দা ও ক্ষোভ আমরা জানিয়েছি। আজকেও আমরা গায়েবানা জানাজা পড়তে এসেছিলাম। আপনারা দেখেছেন এই মসজিদেও কীভাবে তারা প্রবেশপথ বন্ধ করে দিয়ে আমাদের গায়েবানা জানাজায় বাধা প্রদান করা হয়েছে। আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

বুধবার (১৭ জুলাই) দুপুরে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।

তিনি বলেন, সরকার গত কয়েকদিন ধরে ঢাকাসহ সর্বত্র ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, রংপুর, বরিশালসহ বিভিন্ন জেলায় সরকারি সন্ত্রাসী বাহিনী গুলি-সন্ত্রাস-নির্যাতন করে এই যে শিক্ষার্থীদের আন্দোলন (কোটাবিরোধী) বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে। এরপরে ৬টি তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। আপনারা দেখেছেন, একজন শিক্ষার্থী সাঈদকে রংপুরে কীভাবে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এরকম ভয়াবহ ঘটনা আমাদের জীবনে কখনো দেখিনি। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এই ধরনের দমননীতি, এ ধরনের নির্যাতন, এই ধরনের হত্যা-গুম করে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পুলিশি অভিযানের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সম্পূর্ণ আগের মতো নাটক সাজিয়ে বিএনপি অফিসে কতগুলো ককটেল বোমা, লাঠিসোঁটা রেখে দিয়ে সেখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা চলছে। আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদের নৈতিক সমর্থন দিয়েছি… সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। কারণ এটা আমরা মনে করি, তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। যুগপৎ আন্দোলনের দলগুলো গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছেন বলে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন, পাকিস্তান আমলে পাকিস্তান শাসকগোষ্ঠী এভাবে আন্দোলন দমন করার চেষ্টা করেছে কিন্তু সেই আন্দোলন তারা দমন করতে পারেনি। একইভাবে আজকে তারা (সরকার) যেভাবে চেষ্টা করছে তার সঙ্গে কোনো মতেই একমত নই। একমত শুধু নই, আমি এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, প্রতিবাদ করছি। আমরা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল হল ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শান্তিপূর্ণভাবে তা সমস্যার সমাধান করা সম্ভব । এটা সরকার ইচ্ছা থাকলে করতে পারত কিন্তু তাদের সেই ইচ্ছাটাই নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X