কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা শেষে বিএনপির মিছিলে পুলিশের বাধা 

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান। ছবি : সংগৃহীত
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান। ছবি : সংগৃহীত

বায়তুল মোকাররম মসজিদে গায়েবানা জানাজা শেষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিতভাবে মিছিল বের করলে তা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দিয়ে বের হওয়ার সময়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়।

জানা গেছে, পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ছুড়ে। একপর্যায়ে সাউন্ড গ্রেনেডও মারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা দৌড়ে গলিতে চলে যায়। সেখান থেকে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে বিএনপির নেতাকর্মীরা। প্রায় ২০ মিনিট এ রকম সাংঘর্ষিক পরিস্থিতি চলতে থাকে। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত সড়কে প্রচুর ইটপাকেট পড়ে থাকতে দেখা গেছে।

বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর ডাকা গায়েবানা জানাজার কর্মসূচি ছিল পূর্বঘোষিত। কিন্তু পুলিশ ১২টা থেকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে পাহারা বসায়। সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থাকেন। মুসল্লি নয় কিংবা তরুণ বয়সী কাউকে সন্দেহ হলে মসজিদে প্রবেশে বাধা দেয়। অনেককে প্রবেশ করতেও দেওয়া হয়নি বলে বিএনপির নেতারা অভিযোগ করেছেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের বেশ কিছু জ্যেষ্ঠ নেতা জোহরের নামাজের আজানের পর মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে মূল মসজিদের বারান্দায় গায়েবানা জানাজা হয়। কোটা আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে নিহত ৭ শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনায় এই জানাজার কর্মসূচি দেয় বিরোধী রাজনৈতিক দলগুলো। ঢাকায় বায়তুল মোকাররমে মসজিদসহ সারা দেশে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর নেতাকর্মীদের নিয়ে মসজিদ থেকে বের হন। এ সময়ে পুলিশ উত্তর গেট পুরোটা খুলে না দিলে মুসল্লিরা পুরো গেইট খুলে স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনে এগুতে গেলে পুলিশ লাঠিচার্জ করে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১০

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১১

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১২

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৪

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৫

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৬

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৭

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৮

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৯

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

২০
X