কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১০:০১ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ
গণতান্ত্রিক প্রগতীশীল ছাত্রসংগঠনের আহ্বান

বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করুন

মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন। পুরোনো ছবি
মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন। পুরোনো ছবি

বিএনপি-জামায়াত কোটা আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য করছে দাবি করে তাদের প্রতিহত করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক প্রগতীশীল ছাত্রসংগঠনের ৯০ এবং ৯০-পরবর্তী সাবেক নেতারা।

শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৩টায় ধানমন্ডিতে এক বৈঠকে এ আহ্বান জানান তারা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকসু ভিপি এানমুল হক শামীম। সভা পরিচালনা করেন জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান চুন্নু।

সভায় জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহিল কাইয়ুমকে পরবর্তী কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়।

বৈঠকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী খান পান্না, জাসদ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মোহসীন, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারি, সাবেক ছাত্রনেতা পঙ্কজ দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জাসদ ছাত্রলীগ সভাপতি শরিফুল কবির স্বপন, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর, ছাত্রমৈত্রীর সাবেক নেতা মোস্তফা আলমগীর রতন, সাবেক সভাপতি সাব্বাহ আলী কলিন্স, ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মোশাহিদ আহমেদ, ছাত্রকেন্দ্রের সাবেক সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দীন ফরাজী, সাবেক ছাত্রনেতা মেজবাউল হাসান সাচ্চু, আফজালুর রহমান বাবু, গোলাম রাব্বানী চিনু, খায়রুল হাসান জুয়েল, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সাধারণ সম্পাদক আশোক ধর, জাসদ ছাত্রলীগের সাবেক নেতা জিয়াউল হক মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি সামসুল ইসলাম সুমনসহ ৩৮ জন সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন।

বৈঠকে সাবেক ছাত্রনেতারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা সাম্প্রতিক ঘটনায় তরুণ শিক্ষার্থী, সাধারণ পথচারী, সাংবাদিক, পুলিশ নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন। আন্দোলনে আহত চিকিৎসার ব্যয়ভার ও নিহতদের পরিবারের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানান। সভায় সাবেক নেতারা কোটা আন্দোলনের নামে বিএনপি-জামায়াত-জঙ্গিবাদী শক্তির সুপরিকল্পিত, সুসংগঠিত ধ্বংসাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

নেতারা বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ও নির্দেশনার আলোকে সরকার কর্তৃক দ্রুত পরিপত্র জারি করে সমস্যার সমাধান হয়ে যাওয়ায় আন্দোলনকারীদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং অর্জিত বিজয় ধরে রেখে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

তার বলেন, কোটা আন্দোলন হাইজ্যাক করে বিএনপি-জামায়াত-জঙ্গিরা যাতে অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত-জঙ্গিদের সন্ত্রাস, অগ্নিসংযোগ নৈরাজ্য প্রতিহত করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X