কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (শনিবার)। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের সিঁড়ি বেয়ে ৩১ বছরে পদার্পণ করল সংগঠনটি।

১৯৯৪ সালের ২৭ জুলাই দলের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বিবৃতিতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ১/১১-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কতৃর্ক শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর সংগঠনের নেতাকর্মীরা নেত্রীর মুক্তির দাবিতে সোচ্চার হন। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় জীবন দেন আমাদের কেন্দ্রীয় নেতা। আহত হন অনেক নেতাকর্মী। করোনার সময়ে খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা, লাশ সৎকার, অসহায় কৃষকের ধান কেটে গোলায় তুলে দেওয়াসহ গত ৩০ বছরে সবধরনের দুর্যোগে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে ছিল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১১টায় কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ছাড়াও সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়নে এবং সংগঠনের বৈদেশিক শাখাগুলোতে বিএনপি-জামায়াতের তাণ্ডবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং বিপুলসংখ্যক আহত নেতাকর্মীর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করতে নির্দেশনা দেওয়া হয়েছে বিবৃতিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১০

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১২

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১৩

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

১৪

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

১৫

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

১৬

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

১৭

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১৮

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১৯

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

২০
X