কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০২:৩৩ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে : কাদের

ওবায়দুল কাদের। পুরোনো ছবি
ওবায়দুল কাদের। পুরোনো ছবি

শিক্ষার্থীদের হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, কোনো শিক্ষার্থীকে যেন হয়রানি করা না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আটকদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় আশা করি তারা এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ঘরে ফিরে যাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অনেক পরিবারকে আর্থিক সহায়তা প্রেরণ করেছেন। আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে চিকিৎসার নিশ্চয়তা প্রদান করেছেন।

কাদের বলেন, নাগরিক সমাজের অনেকেই ব্যক্তিগত মতামত ব্যক্ত করছেন। আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের মতামতের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় মহল যেন সুযোগ না নিতে পারে সেজন্য সবার সচেতন থাকা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

সাবেক এমপি আশিকা সুলতানা তিন দিনের রিমান্ডে 

বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

কোনো মূল্য দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করবে না যুক্তরাষ্ট্র: রুবিও

১০

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ 

১১

‘হ্যারি কেইনের ওপর জাদু করা’ কে এই নানা কওয়াকু?

১২

যে ‘ভুল’ থেকেই কিংবদন্তি হয়ে উঠেছে ১০ নম্বর জার্সি, জানলে অবাক হবেন

১৩

নারায়ণগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ২০

১৪

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক

১৫

যে কারণে ইসরায়েলিদের সঙ্গে ছবি তোলেনি লেবাননের প্রতিনিধিরা

১৬

১৫ দফা যৌথ ঘোষণা / তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

১৭

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ

১৮

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

১৯

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

২০
X