কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১২:২১ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

নেতাকর্মীদের ঢল পড়েছে নয়াপল্টনে। ছবি : সংগৃহীত
নেতাকর্মীদের ঢল পড়েছে নয়াপল্টনে। ছবি : সংগৃহীত

আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিএনপির মহাসমাবেশ। শুক্রবার (২৮ জুলাই) বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। অথচ এর আগে থেকেই নেতাকর্মীদের ঢল পড়েছে নয়াপল্টনে।

নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার রাতেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। তাদের মধ্যে অনেকে রাতভর নয়াপল্টনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, কাকরাইল মসজিদের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে ফকিরাপুল পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে মালিবাগ আবুল হোটেল থেকে শুরু করে মালিবাগ, মৌচাক, সেগুনবাগিচা কাঁচাবাজার, বিজয়নগর পানির ট্যাংকসহ নয়াপল্টনের আশপাশের অলিগলিতে অবস্থান করছেন নেতাকর্মীরা।

আজ ভোর থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসছেন নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসছেন। যদিও তাদের অভিযোগ রয়েছে ঢাকার প্রবেশে বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। সেই বাধা উপেক্ষা করে হেঁটে হেঁটে তারা নয়াপল্টনে জড়ো হচ্ছেন।

বগুড়া থেকে আসা বিএনপির এক কর্মী বলেন, আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে খুবই ভালো লাগছে। গতকাল রাতেই বের হয়ে এসেছি, সরকারের পতন ছাড়া ঘরে ফিরব না।

আরও পড়ুন : আজ বিএনপির সঙ্গে মাঠে থাকছে আরও ৩৭ দল

এদিকে আজ শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে তারা। রাজনৈতিক এই দুই দলের সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রাজধানীতে ২৩ শর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের অনুমতি দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১০

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১১

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১২

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৩

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৪

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৫

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৬

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৭

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৮

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৯

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

২০
X