কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের উপাসনালয় ও রাষ্ট্রীয় সম্পদের পাহারা অব্যাহত রাখবে ছাত্রশিবির

ছাত্রশিবিরের লোগো। ছবি : সংগৃহীত
ছাত্রশিবিরের লোগো। ছবি : সংগৃহীত

দেশের চলমান পরিস্থতিতে সংখ্যালঘুদের উপাসনালয় ও রাষ্ট্রীয় সম্পদ পাহারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (০৭ আগস্ট) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতে সুযোগসন্ধানী গোষ্ঠীর কবল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, থানা ও বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পত্তির নিরাপত্তা সুরক্ষায় সারা দেশে ছাত্রশিবির যে কার্যক্রম পরিচালনা করে আসছে, দেশ পরিপূর্ণ স্থিতিশীল হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখতে সব জনশক্তিদের প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

নেতারা বলেন, ‘তারুণ্যের বীরত্বগাথা আপসহীন সংগ্রাম ও শত শত শহীদের রক্তের বিনিময়ে প্রিয় মাতৃভূমি স্বৈরাচারমুক্ত হয়েছে। কিন্তু দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ও দেশি-বিদেশি চক্রান্তকারীরা আমাদের বিজয়কে ম্লান করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এমতাবস্থায় আমাদের আরও সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তি ও রাষ্ট্রীয় সম্পদকে বিনষ্ট করার মাধ্যমে কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকে ছাত্রশিবিরের জনশক্তিসহ দেশবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

জনশক্তিদের উদ্দেশে নেতারা বলেন, দলে দলে ভাগ হয়ে দেশের প্রতিটি উপাসনালয়, ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, থানা ও বিভিন্ন স্থাবর-অস্থাবরের সামনে শক্ত অবস্থান নিয়ে থাকতে হবে। অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করতে হবে। মনে রাখতে হবে, এই দেশ আমাদের সবার; সবাই মিলেই মানুষের জান-মাল ও রাষ্ট্রীয় সম্পদের পাহারা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১০

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১১

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১২

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৪

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৬

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৭

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X