কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

মন্দির পাহারা দিচ্ছে জামায়াত : শফিকুর রহমান

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সংগঠনের ছেলেরা লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিচ্ছে। আমরা বলে দিয়েছি, কোনো দুর্বৃত্ত যদি মন্দিরে হামলা করতে আসে তাদের অবশ্যই প্রতিরোধ করতে। কোনো ছাড় দিবেন না।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান জামায়াতের শীর্ষ নেতারা। এসময় হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিন্দা জানাই এবং এ ধরনের জঘন্য ঘটনা ঘৃণা করি। আমাদের সংগঠনের ছেলেরা লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিচ্ছে। আমরা বলে দিয়েছি, কোনো দুর্বৃত্ত যদি এ ধরনের কাজ করতে আসে তাদের অবশ্যই প্রতিরোধ করতে। কোনো ছাড় দিবে না।

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, আমরা হলাম দ্বিতীয় অংশ। এবারের বিজয়ের প্রধানতম অংশ হলো ছাত্র তরুণরা। আমরা তাদের তালিকাকে জনগণের তালিকা মনে করি। আমরা চাই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি তার জায়গায় চলে আসুক। দুর্বৃত্তরা যেন নৈরাজ্য করার সুযোগ না পায়। কেননা, ঢাকা মহানগরীসহ বিভিন্ন জায়গায় ডাকাত দল হানা দিয়েছে। আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত না আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত দুর্বৃত্তরা নৈরাজ্যের সুযোগ নিবে। আমরা জামায়াতে ইসলামী অকল্যাণ চাইতে পারি না। আইনশৃঙ্খলা ফেরাতে প্রশাসন যে ধরনের উদ্যোগ নেবে আমরা মন থেকে উজাড় করে সমর্থন জানাব।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন, মুহা. কামাল হোসাইন ও ড. আবদুল মান্নানসহ কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১০

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১১

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১২

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৩

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৫

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৮

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৯

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

২০
X