কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১২:৫১ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:২৭ এএম
অনলাইন সংস্করণ

অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিল ঢাকা মহানগর আ.লীগ

পুরনো ছবি
পুরনো ছবি

ঢাকার সব প্রবেশমুখে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

শুক্রবার (২৮ জুলাই) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সম্মান জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ তাদের অবস্হান কর্মসূচি বিরত রাখবে। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতা কর্মীরা সতর্ক পাহারা দেবে।

এর আগে পৃথক বার্তায় শনিবারের বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজধানীর ঢাকার সব প্রবেশ মুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে জানায় ডিএমপি।

আরও পড়ুন: গুলিস্তানে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ডিএমপি কমিশনার বলেন, আগামীকাল শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সব প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। ওই রাজনৈতিক দলসমূহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি। আইনশৃঙ্খলা অবনতির জন্য গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের সব রাজনৈতিক দলের অবস্থান কমসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত মহা-সমাবেশ থেকে শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X