কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১২:৫৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিচারপতিদের পদত্যাগের দাবি খেলাফত মজলিসের

খেলাফত মজলিসের লোগো।
খেলাফত মজলিসের লোগো।

উচ্চ আদালতে ন্যায়বিচার নিশ্চিত করতে অবিলম্বে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

শনিবার (১০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা আওয়ামী সরকারের অনুকূলে রায় দিয়ে বহু আগেই তাদের শপথ লঙ্ঘন করেছেন। আজ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা ছাড়া সকল বিচারপতিকে নিয়ে মিটিং আহ্বান করেছেন প্রধান বিচারপতি, যা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।

তারা বলেন, দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের উচ্চ আদালতের কোনো বিচারপতি কর্তৃক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ জন বিচারপতিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের দুপুর ১টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় তারা।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আলটিমেটাম দেন। এ সময় শত শত শিক্ষার্থী হাইকোর্টের ভেতরে ঢুকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / খুচরা পয়সার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১০

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১১

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১২

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৩

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৪

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৫

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৬

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৮

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৯

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

২০
X