কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০২:০২ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মারা চক্রান্তে লিপ্ত : শেখ রবি

রাজধানীর হাজারীবাগে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা
রাজধানীর হাজারীবাগে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও ভিনদেশীয় ইন্ধনে তাদের প্রেতাত্মা ও দোসররা নানা রকম অপকর্ম ও চক্রান্তে লিপ্ত। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর হাজারীবাগ থানায় সুধী সমাজের গণ্যমান্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত। রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে, বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা।

বিএনপির এই নেতা বলেন, সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ খুবই দরকার। এখন সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ কেউ করতে পারবে না। সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য।

তিনি এ সময় সবাইকে নিজ নিজ এলাকায় সামাজিক নিরাপত্তাবলয় তৈরির আহ্বান জানিয়ে বলেন, আমাদের পাশে যারা ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের ওপর যেকোনো ধরনের আঘাত প্রতিরোধ করতে হবে। যেকোনো অপপ্রচার ও অপচেষ্টার বিরুদ্ধে হাজারীবাগবাসীকে সচেতন থাকতে হবে।

রবি বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপসনালয়কে টার্গেট করেছে একটি চক্র। সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায় তারা মরিয়া হয়ে উঠেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সমাজের মুরুব্বি হিসেবে আপনাদের অনেক দায়িত্ব পালন করতে হবে। বিএনপির নেতাকর্মীরা সবসময় আপনাদের পাশে থাকবে।

মতবিনিময় সভা শেষে তিনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সরকারি স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় হাজারীবাগ থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য আবুল খায়ের লিটন ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকিসহ হাজারীবাগ থানা এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X