কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১২:১১ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আমান উল্লাহ আমানকে তুলে নিয়ে গেছে পুলিশ

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে তুলে নিয়ে গেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গাবতলী থেকে তাকে পুলিশের জিপে করে নিয়ে যাওয়া হয়।

এ সময় আমানের আশপাশে থাকা বিএনপির অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গাবতলীতে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি চলছিল আওয়ামী লীগ ও বিএনপির। এ সময় দুই দলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে ত্রিমুখী ধস্তাধস্তি হয়। পরে আমান উল্লাহ আমান অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। তখন পুলিশ তাকে সেখান থেকে গাড়িতে তুলে নিয়ে যায়।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬ টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১০

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১১

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১২

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৩

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৪

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৫

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৬

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৭

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৮

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৯

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

২০
X