কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ : ড্যাব

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ : ড্যাব

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকার প্রবেশপথে বিএনপি কর্তৃক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারদলীয় লোকজনের আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ (ড্যাব)।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম শনিবার (২৯ জুলাই) বিবৃতিতে বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ লাঠি, গুলি, টিয়ারগ্যাস নিক্ষেপ করে। একই সঙ্গে পুলিশ অসংখ্য নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করে।

তারা বলেন, এ ছাড়াও পুলিশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ বহু কেন্দ্রীয় নেতাদের ওপর গুরুতর হামলা চালায়। তাদের অনেকেই বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ড্যাব চিকিৎসা সহায়তা কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে ড্যাবের চিকিৎসকরা আহত এসব নেতাকর্মীদের সার্বিক চিকিৎসা নিশ্চিত করে যাচ্ছেন।

তারা বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ন্যক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ড্যাবের যেসব চিকিৎসকরা আহত এসব নেতাকর্মীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন, তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন : বিএনপির অবস্থান কর্মসূচি থেকে আটক ৯০

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১০

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১১

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১২

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৩

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৫

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৬

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৭

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৯

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

২০
X