কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দুই শতাধিক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশে সম্প্রীতি রক্ষা, লুটপাট ও দখলদারিত্ব বন্ধ তথা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। ইতোমধ্যে দলের দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস্ পার্টির (বিডিপিপি) উদ্যোগে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বড় কিছু অর্জন করতে হলে ছোট কিছু হারাতে হয় এবং হারানোর সেই উদাহরণ আমরা ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে সৃষ্টি করেছি। আমরা আমাদের দলের একজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করেছি। দলের চেয়ারপারসনের একজন উপদেষ্টাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই ধরনের বার্তা দিয়েছেন। এখন পর্যন্ত ২১৭ জন নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

আলাল বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি, যেন দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের পাশে রয়েছি। আমরা হাসপাতালে আহতদের দেখতে যাচ্ছি, সাধ্যমতো তাদের সহযোগিতা করছি। দলের পক্ষ থেকে ইতোমধ্যে অনেকগুলো পরিবারের দায়িত্ব নেওয়া হয়েছে। আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। আমরা শান্তি-সম্প্রীতির বাংলাদেশ চাই। সবাইকে নিয়ে ধৈর্য সহকারে একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) ব্যর্থ উল্লেখ করে অবিলম্বে তা বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস্ পার্টির চেয়ারম্যান মো. আব্দুল কাদের। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন সেই ইসির অধীনে দ্রুত একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করে গণতন্ত্রকে ফিরিয়ে দিতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন-বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের রাশেদ খান, বিডিপিপির রফিকুল ইসলাম খান রনো, পারভীন নাসের খান ভাসানী, অ্যাডভোকেট জসিম উদ্দিন, হারুন অর রশিদ প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X