কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের আনন্দে নিজেদের কর্তব্য ভুলে গেলে চলবে না : জাহিদুল ইসলাম

শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি, সেটা চূড়ান্ত বিজয় নয়। এই বিজয়ের আনন্দে নিজেদের কর্তব্য ভুলে গেলে চলবে না। আমাদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

রোববার (১৮ আগস্ট) ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা কর্তৃক আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

কুমিল্লা মহানগর সভাপতি মু. নোমান হোসেন নয়নের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান আহমেদের সঞ্চালনায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমরা সফলতার অনেকগুলো ধাপের প্রাথমিক কয়েকটি ধাপ অতিক্রম করেছি মাত্র। যুগে যুগে ফেরাউনরা বিভিন্ন নামে বারবার ফিরে আসে। হাসিনা নামের যে ফেরাউন পরাজিত হয়েছে আবার নতুন কোনো নামে বা লেবাসে তার আবির্ভাব হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। সুতরাং সাময়িক বিজয়ের আনন্দে নিজেদের কর্তব্য যেন ভুলে না যাই। সময়, পরিবেশ ও পরিস্থিতির ক্যালকুলেশন করেই আমাদের পথ চলতে হবে।

এর জন্য প্রয়োজন জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা ও পরিশ্রমের মানসিকতা। স্বৈরাচার পতনের মাধ্যমে আমাদের সামনে যে অবারিত সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, ব্যাপকভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে ছাত্রসমাজকে ইসলামের ছায়াতলে শামিল করতে হবে। নিজেদের চারিত্রিক মাধুর্য দিয়ে প্রতিটি ছাত্রের হৃদয় জয় করতে হবে।

সর্বোপরি আমাদের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নে নিজের সবটুকু মেধা, যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে ভূমিকা পালন করে পরকালীন সাফল্য নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১০

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১১

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১২

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৩

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৫

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৬

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৭

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৮

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৯

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

২০
X