কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০১:১৩ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

‘বিজয়ের আনন্দে কর্তব্য ভুলে গেলে চলবে না’

ইসলামী ছাত্রশিবির আয়োজিত দায়িত্বশীল সমাবেশ। ছবি : কালবেলা
ইসলামী ছাত্রশিবির আয়োজিত দায়িত্বশীল সমাবেশ। ছবি : কালবেলা

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি, সেটা চূড়ান্ত বিজয় নয়। এ বিজয়ের আনন্দে নিজেদের কর্তব্য ভুলে গেলে চলবে না। আমাদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

রোববার (১৮ আগস্ট) ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা কর্তৃক আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কুমিল্লা মহানগর সভাপতি মু. নোমান হোসেন নয়নের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান আহমেদের সঞ্চালনায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বলেন, আমরা সফলতার অনেকগুলো ধাপের প্রাথমিক কয়েকটি অতিক্রম করেছি মাত্র। যুগে যুগে ফেরাউনরা বিভিন্ন নামে বারবার ফিরে আসে। হাসিনা নামের যে ফেরাউন পরাজিত হয়েছে আবার নতুন কোনো নামে বা লেবাসে তার আবির্ভাব হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। সুতরাং সাময়িক বিজয়ের আনন্দে নিজেদের কর্তব্য যেন ভুলে না যাই। সময়, পরিবেশ ও পরিস্থিতির ক্যালকুলেশন করেই আমাদের পথ চলতে হবে। এর জন্য প্রয়োজন জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা ও পরিশ্রমের মানসিকতা। স্বৈরাচার পতনের মাধ্যমে আমাদের সামনে যে অবারিত সুযোগ তৈরি হয়েছে, সে সুযোগ সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, ব্যাপকভিত্তিক দাওয়াতি কাজের মাধ্যমে ছাত্রসমাজকে ইসলামের ছায়াতলে শামিল করতে হবে। নিজেদের চারিত্রিক মাধুর্য দিয়ে প্রতিটি ছাত্রের হৃদয় জয় করতে হবে। সর্বোপরি আমাদের মূল যে লক্ষ্য, সে লক্ষ্য বাস্তবায়নে নিজের সবটুকু মেধা, যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে ভূমিকা পালন করে পরকালীন সাফল্য নিশ্চিত করতে হবে। মহান আল্লাহ আমাদের সহিহ নিয়ত ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হওয়ার তাওফিক দান করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X