কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১০:৫৮ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা দুলুর পদাবনতি

রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সংগৃহীত
রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পদাবনতি ঘটিয়ে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। রোববার (১৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এ সংক্রান্ত একটি চিঠি দুলুকে দেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি দুলুর এক বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো। দুলু বিএনপি সরকারের সময় ভূমি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ আগস্ট) নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে’।

এই বক্তব্যের প্রেক্ষিতে দলের পক্ষ থেকে শনিবার (১৭ আগস্ট) তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

দুলুকে দেওয়া দলের চিঠিতে বলা হয়, ‘আপনার ওই মন্তব্যের কারণে আপনাকে ২৪ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছিল। আজকে (রোববার ১৮ আগস্ট) আপনি যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। সুতরাং দলের নীতি ও আদর্শের পরিপন্থী ওই বক্তব্য প্রদানের জন্য আপনাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে অপসারিত করে শুধুমাত্র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X