কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১২:৪৫ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায় বিএনপি

কালবেলা ছবি
কালবেলা ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। দুর্ভাগ্য আমাদের পাশের দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। সে জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার। তিনি বলেন, ভারতের কাছে অনুরোধ করব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একটি সরকার। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গিয়েছে সেটাকে পরিষ্কার করতে একটু সময় লাগবে। সে জন্য যে সময় প্রয়োজন সে সময় এ দেশের জনগণ দেবে।

সরকার পতনের পর সারা দেশে যে মামলা হয়েছে সে বিচার কার্যক্রম নিয়ে ফখরুল বলেন, এই সরকারের মেয়াদ হয়েছে মাত্র ১১ দিন। এই কয়েক দিনে তারা যে কাজ করেছে তা প্রশংসনীয়। এ সময় বিএনপি নেতা মীর সরফত আলী সপু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১০

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১১

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১২

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৩

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৪

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৫

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৬

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৭

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৮

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৯

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

২০
X