কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আগুনসন্ত্রাস পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নিন : জাসদ

বিএনপির আগুনসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল। ছবি : কালবেলা
বিএনপির আগুনসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল। ছবি : কালবেলা

আগুনসন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

রোববার (৩০ জুলাই) বিএনপির আগুনসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে দলটি। কর্মসূচি থেকে দলের কেন্দ্রীয় নেতারা বিএনপির প্রতি এ আহ্বান জানান।

জাসদ চত্বরে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গত শনিবার ঢাকার বিভিন্ন প্রবেশপথে বাসে আগুন, পুলিশের গাড়িতে আগুন দিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি প্রমাণ করেছে, বিএনপি বদলায়নি, শোধরায়নি। নেতৃবৃন্দ বিএনপি ও তাদের জোট সঙ্গীদের আগুনসন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

তারা বলেন, ষড়যন্ত্র, চক্রান্ত, নৈরাজ্য, অসাংবিধানিক অপরাজনীতি রুখে দিয়ে সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহদপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন-অর-রশীদ সুমন, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।

আরও পড়ুন : জড়িত না থাকলে থানা থেকেই মুক্তি : স্বরাষ্ট্রমন্ত্রী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১০

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১১

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১২

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৩

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৪

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৫

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৬

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৭

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৮

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৯

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

২০
X