কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১০:২৩ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বন্যা-নদীভাঙন রোধে স্বল্প ব্যয়ের প্রকল্প বাস্তবায়ন করতে হবে’

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের অর্থের সাশ্রয় ও অপব্যয় এড়াতে বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প খরচের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করতে হবে। মানুষের কল্যাণের কথা সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে। জনকল্যাণমুখী কাজের মাধ্যমে জনগণের নিকট নিজ নিজ দপ্তরের অস্তিত্ব জানান দিতে হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অধীন দপ্তর ও সংস্থাসমূহের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, সুশাসন নিশ্চিতে আইন ও বিধি অনুযায়ী নিজ নিজ দপ্তরের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিয়মিতভাবে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অব্যাহত রাখতে হবে। জনগণের অভিযোগ ও প্রত্যাশা পূরণে অভিযোগ প্রতিকার ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে হবে। উপদেষ্টা এ সময় পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে মতামত ও সুপারিশ গ্রহণ করেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধানরা নিজ নিজ সংস্থার চলমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X