কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৯:০৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি সমাবেশের নামে যুবলীগ-ছাত্রলীগ বিশৃঙ্খলা করছে : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ

যাত্রাবাড়ী বড় মাদ্রাসায় জালালাইন জামায়াতের ছাত্র হাফেজ রেজাউল করীমের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রোববার এক বিবৃতিতে বলেন, ‘গত শুক্রবার বায়তুল মোকাররম দক্ষিণ প্রাঙ্গণে অনুষ্ঠিত সরকারদলীয় কথিত শান্তি সমাবেশের বলি হাফেজ রেজাউল। ব্যক্তিগত প্রয়োজনে বায়তুল মোকাররম এসেছিলেন রেজাউল।’

‘কথিত শান্তি সমাবেশের আয়োজক যুবলীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা হাফেজ রেজাউলকে রাজপথে নির্মমভাবে খুন করেছে। এই খুনের সঙ্গে কারা জড়িত আওয়ামী লীগের শীর্ষ নেতারা নিশ্চয় তা জানেন।’

‘অতএব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো গোটা বাংলাদেশের ইসলামপন্থি ছাত্র-জনতা তীব্র আন্দোলন গড়ে তুলবে।’

বিবৃতিতে নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাফেজ রেজাউল হত্যাকাণ্ডের পর ৪৮ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো কাউকেই গ্রেপ্তার করেনি। তাহলে কি দেশের আইনশৃঙ্খলা বাহিনী শান্তি সমাবেশের নামে যুবলীগ-ছাত্রলীগকে মানুষ খুন করার বৈধতা দিয়ে দিয়েছে? এই হত্যাকাণ্ডের দায় সরকারকেই নিতে হবে।’

নেতৃদ্বয় বলেন, ‘সারা দেশে শান্তি সমাবেশের নামে সরকারি দল নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে। নেতৃদ্বয় হাফেজ রেজাউলের শোকসন্তপ্ত পরিবার এবং তার মাদ্রাসার ব্যথিত সাথী-সঙ্গীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১০

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১১

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৩

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৪

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৫

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৭

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৮

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৯

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

২০
X