কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ১২:৪১ এএম
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণে ছাত্রদলের কেন্দ্রীয় টিম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গ্রাফিক্স : কালবেলা

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বন্যাদুর্গতদের উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ সদস্যের একটি দল ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় কাজ করবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপিতে বলা হয়েছে, শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ ২০ সদস্যের (সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক) একটি কেন্দ্রীয় টিম ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় কাজ করবে।

একই সঙ্গে কেন্দ্রীয় সংসদের পাঁচ সদস্যের চারটি টিম বন্যাদুর্গত জেলাগুলোতে কাজ করবে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলা শাখার সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবকে জেলাভিত্তিক সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছিল। সেই টিমগুলোকে বর্ধিত করে ৫ সদস্যের টিম গঠন করা হয়েছে।

অর্থাৎ শুক্রবার বন্যাদুর্গত জেলাগুলোতে ৫ সদস্যের নেতারা কাজ করবে। কেন্দ্রীয় সংসদের পাঁচটিসহ জেলা নেতাদের সমন্বয়ে ১৫টি অর্থাৎ ছাত্রদলের ২০টি টিম আগামীকাল সকাল থেকে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে সার্বক্ষণিক কাজ করবে।

তারেক রহমানের নির্দেশনায় উক্ত টিমগুলো গঠিত হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সকল টিমের সদস্যকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X