কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ
খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

পানির ন্যায্য হিস্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে

বিক্ষোভ মিছিল খেলাফত মজলিসের। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিল খেলাফত মজলিসের। ছবি : কালবেলা

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, প্রয়োজনে মামলা করতে হবে।

শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুমা ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না উল্লেখ করে মাওলানা আব্দুল বাছিত বলেন, বর্ষাকালে অতিবর্ষণের সময় বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, এটা কোনোভাবেই সুপ্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। তিনি আরও বলেন, আজকে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারের প্রশাসন, সেনা, নৌবাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়তে হবে।

সমাবেশের আগে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এক বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন সড়কে সমাবেশে মিলিত হয়।

এদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা মহানগরী ছাড়াও সিলেট মহানগরী, বরিশাল মহানগরী, খুলনা মহানগরী, রংপুর মহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় দলটি।

রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন ও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন, আহমদ আলী কাসেমী, জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল, মো. মিজানুর রহমান, কাজী মিনহাজুল আলম, সাহাবুদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, মো. জহিরুল ইসলাম, মুহাম্মদ শায়খুল ইসলাম, মাওলানা আজীজুল হক, সাইফুদ্দিন আহমদ খন্দকার, মো. আবুল হোসেন, মাওলানা মুহাম্মদ আজীজুল হক, শ্রমিক মজলিসের আমির আলী হাওলাদার, ছাত্র মজলিসের নূর মুহাম্মদ ও যুব মজলিসের জামিরুল ইসলাম, মুহাম্মদ সালমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১০

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১১

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১২

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১৩

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১৪

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৫

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৬

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৭

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৯

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

২০
X