কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকের নেতৃত্বে ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
ত্রাণ বিতরণকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

উজানের ঢল ও ভারি বর্ষণে সৃষ্ট বন্যাকবলিত এলাকায় ব্যাপকভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার ধারাবাহিকতায় সামগ্রিক বন্যা পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যাকবলিত নোয়াখালীর ৫টি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এলাকায় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ত্রাণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাজগঞ্জ উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ (পুরাতন ভবন), নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী সরকারি কলেজ (নতুন ভবন) এবং বেগমগঞ্জ দুর্গাপুরে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় বানভাসী মানুষের সঙ্গে সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, ভারতের সৃষ্ট এই বন্যা পরিস্থিতির ফলে প্লাবিত হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ আরও অনেক জেলা। আজকের এই কৃত্রিম পরিস্থিতি ভারত সৃষ্টি করেছে তাতে লক্ষ লক্ষ লোক বন্যার কবলে পতিত হয়েছে। এবং মানুষ গৃহবন্দিসহ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পড়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে নিদের্শনা দিয়েছেন অসহায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর। তার প্রেক্ষিতে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি। আমাদের দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বন্যাকবলিত এলাকায় ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন।

আগামীতেও আপনাদের যে কোনো সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনারা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X