কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে নুরুল ইসলাম নয়ন

হবিগঞ্জে বন্যার্তদের পাশে নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
হবিগঞ্জে বন্যার্তদের পাশে নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার (২৪ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নুরুল ইসলাম নয়ন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যেদিন থেকে বন্যা শুরু হয়েছে সেদিন থেকেই বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন। ওনার নির্দেশেই আমরা আপনাদের মাঝে এসেছি।

তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা কখনো বন্ধুর মতো আচরণ করে না। ভারতকে বলব, কোনো বিশেষ ব্যক্তি কিংবা দল নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান, হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সিলেট জেলার আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব মাকসুদ আহমেদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১১

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১২

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৫

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৬

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৭

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৮

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৯

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

২০
X