বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে যুবদলের ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত

মৌলভীবাজারে যুবদলের ত্রাণ বিতরণ
মৌলভীবাজারে যুবদলের ত্রাণ বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকায় বানভাসী মানুষের মাঝে ২য় দিনেও খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজার জেলার বন্যাকবলিত কয়েকটি গ্রামে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন।

বন্যা প্রসঙ্গে নূরুল ইসলাম নয়ন বলেন, বর্তমানে সৃষ্ট বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতের দায় আছে। শুকনো মৌসুমে তারা বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখে আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। এটা চলতে দেওয়া হবে না। এ ব্যাপারে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে।

বানবাসী অসহায় মানুষদের পাশে সহযোগিতা করার জন্য বিএনপি সব নেতাকর্মীকে ধন্যবাদও জানান তিনি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব নেতাকর্মীকে বানভাসী মানুষের পাশে থাকার আহ্বানও জানান তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের কুকর্মের ফল ভোগ করছে। লম্পট মন্ত্রী-এমপিরা এত কুকর্ম করেছে যে বন-জঙ্গলেও আওয়ামী লীগের জায়গা হচ্ছে না। এখন বনে জঙ্গলে, খালে-বিলে লুকিয়ে থেকেও রেহাই পাচ্ছে না।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা বানভাসী মানুষ আছেন এবং মানবতার জীবনযাপন করছেন, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সিলেট বিভাগীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ মৌলভীবাজার জেলা যুবদলের স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X