কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার আমলে সম্পাদিত ভারতের অসম চুক্তি বাতিল করুন : জাগপা 

জাতীয় গণতান্ত্রিক পার্টির সমাবেশ। ছবি : কালবেলা
জাতীয় গণতান্ত্রিক পার্টির সমাবেশ। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, ভারত কোনো নির্দেশনা ছাড়াই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশেকে ডুবিয়ে দিয়েছে। এটা সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদির ষড়যন্ত্রের অংশ বলে জনগণ মনে করে। কারণ মোদি সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করেনি, করেছিল হাসিনার সঙ্গে। কাজেই আমরা মনে করি ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি হাসিনা করেছিল সব চুক্তি বাতিল করতে হবে।

তিনি বলেন, এই বন্যায় আজ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে এবং অনেক জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। আসুন আমরা বন্যাদুর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াই।

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে রোববার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপার উদ্যোগে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাগপা সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।

জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ডিএল’র সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের মহাসচিব আব্দুল বারেক, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, অ্যাডভোকেট এম এ ওহাব, ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক এম এ শাহিন, পরিবেশবিদ জহুরুল ইসলাম, এম এ শান্ত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X