কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

আজ ইসিতে বার্ষিক আয়-ব্যয় হিসাব জমা দেবে আ.লীগ

আজ ইসিতে বার্ষিক আয়-ব্যয় হিসাব জমা দেবে আ.লীগ

আওয়ামী লীগ নির্বাচন কমিশন সচিবালয়ে ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত (আয়-ব্যয়) হিসাব প্রতিবেদন আজ সোমবার (৩১ জুলাই) দাখিল করবে।

আরও পড়ুন : পাল্টাল বিএনপির জনসমাবেশের স্থান

রোববার (২৯ জুলাই) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সোমবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে।

আরও পড়ুন : গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আমরা জীবন দেব : বাহাউদ্দিন নাছিম

প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে হয়। পরপর তিন বছর হিসাব দাখিল না করলে সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার বিধান রয়েছে।

এর আগে, রোববার (৩০ জুলাই) বিএনপি ২০২২ সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করে। ওই দিন দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয়-ব্যয়ের এ হিসাব জমা দেন। ২০২২ সালে বিএনপির আয় ৫ কোটি ৯২ লাখ এবং ব্যয় ৩ কোটি ৮৮ লাখ টাকা জানানো হয়।

এ ছাড়া ইতোমধ্যে আরও কয়েকটি রাজনৈতিক দল তাদের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করেছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X