কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সরকার যে কোনো দিন পদত্যাগ করে বিদেশে পালিয়ে যাবে’

রাজধানীর পুরানা পল্টনের এক সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা
রাজধানীর পুরানা পল্টনের এক সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা

সরকারের পতন অতি সন্নিকটে। যে কোনো দিন পদত্যাগ করে বিদেশে পালিয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

সোমবার (৩১ জুলাই) দুপুরে এক দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমমনা জোটের সমন্বয়ক বলেন, এক দফা দাবিতে আন্দোলন চলছে। জনগণ ইতোমধ্যে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। এ জন্য এই সরকারকে অবশ্যই পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যা অতীতে একাধিকবার প্রমাণিত হয়েছে। যার সর্বশেষ প্রমাণ ঢাকা-১৭ আসনের উপনির্বাচন।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ক্ষমতাসীনরা বিএনপিসহ বিরোধীদলকে বাইরে রেখে একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু শেখ হাসিনা সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না, জনগণ তা হতে দেবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মণ্ডল প্রমুখ।

আরও পড়ুন : এত ক্ষুধা রাজনীতিক নেতার, প্রশ্ন কাদেরের

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১০

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১১

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১২

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৩

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৪

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৫

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৬

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৮

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৯

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

২০
X