কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ দিনে জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশ জামায়াতে ইসলামী
ছবি : বাংলাদেশ জামায়াতে ইসলামী

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম ও জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডলসহ গত ৫ দিনে জামায়াতের প্রায় ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

সোমবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, গত ২৪ জুলাই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিন দিনের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হয়।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে, সংবিধান স্বীকৃত জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি ঠেকানোর লক্ষ্যে পুলিশ নেতাকর্মীদের বাড়িঘরে হানা দিয়ে গণগ্রেপ্তার চালিয়েছে। তারই অংশ হিসেবে গতকাল রোববার সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জয়পুরহাট জেলার সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডল ও সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোলাইমান হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত ২৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত ৫ দিনে সারা দেশে জামায়াতে ইসলামীর প্রায় ৫ শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। আমি সরকারের এই অন্যায় গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ। সরকারের সব অপচেষ্টা নস্যাৎ করে দিয়ে গত ২৮ ও ৩০ জুলাই জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বর্তমান জালেম সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম ও জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডলসহ জামায়াতের সব নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১০

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১১

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১২

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৩

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৪

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৫

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৬

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৭

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৮

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৯

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

২০
X