কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ও তার দোসররা দেশকে লুটেপুটে ধ্বংস করে দিয়েছে : নিরব

ত্রাণ বিতরণ শেষে নিরব সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত
ত্রাণ বিতরণ শেষে নিরব সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশকে লুটেপুটে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব। তিনি বলেন, দেশটাকে ধ্বংস করে দিয়েও খুনি হাসিনা ক্ষান্ত হয়নি, পালিয়ে গিয়ে ভারতে বসেও ষড়যন্ত্র করছে।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর বন্যাদুর্গত এলাকায় বানভাসী মানুষের জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ২৪নং ওয়ার্ড বিএনপির ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন সেই বাংলাদেশকে গড়ে তুলতে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।

তি‌নি বলেন, পদত্যাগী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের জনগণকে নিয়েও হাসিনা ষড়যন্ত্র করছে। ভারতে বসে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার গল্পকাহিনি প্রচার করে তাদের ষড়যন্ত্রের হাতিয়ার বানাতে চাচ্ছে।

নিরব বলেন, হঠাৎ করেই চাপিয়ে দেওয়া বন্যা পরিস্থিতি দেশের পূর্বাঞ্চলের বিস্তৃত অঞ্চল গ্রাস করে নিয়েছে। বন্যার কবলে প্রায় এককোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ মারা গেছেন। অনেক সম্পদ নষ্ট হয়েছে। এমন পরিস্থিতিতে, সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি বাতিল করেছে।

সুতরাং, দেশবাসীর প্রতি আহ্বান আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত রাখুন। সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। সবার প্রতি সহায়তার হাত বাড়ান। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, যুবদলের সাবেক নেতা আবু সুফিয়ান দুলাল, মো. সোলায়মান, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. মাহফুজুল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১০

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১১

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৫

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৮

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৯

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

২০
X