কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

একের পর এক ইরানগামী ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্সগুলো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ, সহিংস দমন অভিযান এবং ব্যাপক যোগাযোগ বিচ্ছিন্নতার প্রভাবে আন্তর্জাতিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটির বিভিন্ন শহরে নির্ধারিত একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিমানসংস্থা।

শনিবার (১০ জানুয়ারি) লুফথানসা, ফ্লাইদুবাই, তুর্কিশ এয়ারলাইন্স, এ-জেট, পেগাসাস, কাতার এয়ারওয়েজ এবং অস্ট্রিয়ান এয়ারলাইন্স ইরানগামী ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয়। এসব সিদ্ধান্ত নেওয়া হয় দেশজুড়ে চলমান অস্থিরতা ও যাত্রী নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফ্লাই দুবাইয়ের তেহরান, শিরাজ, বান্দার আব্বাস ও মাশহাদগামী অন্তত ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিমানসংস্থাটির এক মুখপাত্র আল মনিটরকে জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে ফ্লাইট সূচিতে পরিবর্তন আনা হবে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে।

একই সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের বৃহত্তম বিমানসংস্থা এমিরেটসের তেহরানগামী একটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বিমানসংস্থা তুর্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, ইরানের সাম্প্রতিক পরিস্থিতির কারণে শনিবার তেহরান, তাবরিজ ও মাশহাদগামী মোট ১৭টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। তুর্কিশ গ্রুপের আরেকটি সংস্থা এ-জেট তেহরানগামী ছয়টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

এদিকে দোহাভিত্তিক হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কাতার এয়ারওয়েজ ও ওমান এয়ারের ইরানগামী একাধিক ফ্লাইটও বাতিল করা হয়েছে।

ইরানে চলমান এই ভ্রমণ বিঘ্নের পেছনে রয়েছে টানা সরকারবিরোধী বিক্ষোভ। গত ২৮ ডিসেম্বর স্থানীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়নের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে যে আন্দোলনের সূচনা হয়, তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এই বিক্ষোভ সরকারের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে।

বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি এবং যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X