কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ পাচারকারীদের শাস্তির আওতায় আনতে হবে : এনপিপি

এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু ও দলটির লোগো। ছবি : সংগৃহীত
এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু ও দলটির লোগো। ছবি : সংগৃহীত

দেশে সুশাসন প্রতিষ্ঠায় অর্থ পাচারকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। রোববার (০১ সেপ্টেম্বর) দলের সহদপ্তর সম্পাদক এস এম আল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

শেখ ছালু বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংক। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নজিরবিহীনভাবে টাকা পাচার হয়েছে। কত টাকা পাচার হয়েছে তা দেশবাসী জানতে চায়। ভবিষ্যতে যাতে কেউ আর এই সুযোগ না পায়, সেদিকে নজর দিতে হবে এবং যারা এই কাজ করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে।

বিবৃতিতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে ১২ সদস্যবিশিষ্ট ‘অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি’ গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ এবং দেবপ্রিয় ভট্টাচার্যকে অভিনন্দন জানান এনপিপির চেয়ারম্যান শেখ ছালু।

তিনি দেশের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি পরিবর্তিত বাংলাদেশ প্রতিষ্ঠায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে প্রস্তাবনা উপস্থাপনেরও অনুরোধ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরুস্কৃত করল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১০

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১১

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১২

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৩

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৪

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৫

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৭

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৮

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৯

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

২০
X