কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় সংগীত ও পতাকাকে বিতর্কের জায়গায় দাঁড় করাবেন না : ওয়ার্কার্স পার্টি 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে দীর্ঘমেয়াদী খাদ্য কর্মসূচির আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সে সঙ্গে জাতীয় সংগীত ও পতাকাকে বিতর্কের জায়গায় দাঁড় না করারও আহ্বান জানিয়েছে দলটি।

রোববার (৮ সেপ্টেম্বর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব দাবি তুলে ধরা হয়েছে। এর আগে দলের ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান পরিস্থিতির ওপর নেতারা আলোচনা করেন। সভার প্রস্তাবে বলা হয়- দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষভাবে প্রতিটি পরিবার ও ছিন্নমূল মানুষকে বিনামূল্যে দীর্ঘমেয়াদে খাদ্য কর্মসূচির আওতায় আনতে হবে। কৃষক-খেতমজুরদের বীজ, সার, কৃষি উপকরণ সরবরাহ করে উৎপাদনের সঙ্গে যুক্ত করতে হবে। চিকিৎসার সেবা নিশ্চিত করতে হবে। ভূমিহীন যারা বাড়িঘর হারিয়েছেন তাদের থাকার জন্য বিকল্প তাঁবু সরবরাহসহ স্থায়ীভাবে টিনের ঘর সহায়তা দিতে হবে।

অপর এক প্রস্তাবে, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া বাংলাদেশের পতাকা, জাতীয় সংগীত বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে পরিবর্তনের আওয়াজ তুলে মীমাংসিত বিষয়কে বিতর্কের জায়গায় দাঁড় না করাতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

নেতারা বলেন, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বাংলাদেশের জাতি পরিচয়কে বিশ্ব দরবারে তুলে ধরেছে।

পলিটব্যুরোর সভায় দলের সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি করা হয়। পাশাপাশি পার্টি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও পলিটব্যুরোর সদস্য মুস্তফা লুৎফুল্লাহর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X