কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের বৈঠক

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে নুরুল হক নুরসহ অন্যরা। ছবি : কালবেলা
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে নুরুল হক নুরসহ অন্যরা। ছবি : কালবেলা

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক হয়েছে।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানী ঢাকার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে এ বৈঠক হয়।

বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ উপস্থিত ছিলেন।

এ সময় দেশের চলমান পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, আগামী নির্বাচন ও গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের মানুষের বিজয়ে অভিনন্দন জানান। একই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাসহ সরকারের স্থিতিশীলতার ওপর জোর দিয়ে আগামী নির্বাচন ও গণঅধিকার পরিষদের অবস্থান জানতে চেয়েছেন।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন রাষ্ট্রদূত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ড

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১১

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১২

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৩

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৪

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৫

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৬

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৭

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৮

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৯

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

২০
X