কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিচার বিভাগকে কলঙ্কিত করে ফরমায়েশি রায় : ১২ দলীয় জোট

বিচার বিভাগকে কলঙ্কিত করে ফরমায়েশি রায় : ১২ দলীয় জোট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচার বিভাগকে কলঙ্কিত করে যে রায় দেওয়া হয়েছে তাকে ফরমায়েশি রায় উল্লেখ করে এ রায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১২ দলীয় জোট নেতৃবৃন্দ।

আজ বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ আজকে আবারো দেখল এই ফ্যাসিস্ট সরকার বিচারবিভাগকে কুক্ষিগত করে প্রতিপক্ষকে ঘায়েল করার নির্লজ্জ খেলায় মেতে উঠেছে।

আরও পড়ুন : পুলিশের সামনে গাড়িতে আগুন দেয়, তারা কি ললিপপ খায় : রুমিন ফারহানা

তারা বলেন, তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে তার বিশেষ আদালতে যেভাবে অবিশ্বাস্য দ্রুততায় মাত্র ১৬ দিনে ৪২ জনের সাক্ষী গ্রহণ করে এ মামলার রায় প্রকাশ করা হয়েছে তাতে এটাই প্রমাণিত হয় যে বিচারের নামে ক্যামেরা ট্রায়াল চালানো হয়েছে।

তারা আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) শুধু সরকারের আজ্ঞাবহ কমিশনই নয় বিরোধীদলীয় দমন কমিশনে পরিণত হয়েছে। তারা আরও বলেন, সর্বক্ষেত্রে আজকে বিচারের নামে প্রহসন প্রত্যক্ষ করছি। এর আগেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি সাজা দিয়ে নজিরবিহীনভাবে উচ্চ আদালতে সেই সাজা বৃদ্ধি করা হয়েছে। বিএনপিসহ বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে ফরমায়েসী সাজা দেওয়ার মাধ্যমে আগামী নির্বাচন থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করছে এই ফ্যাসিস্ট অবৈধ সরকার। নেতৃবৃন্দ অবিলম্বে ১/১১ সময়ের দায়েরকৃত এই প্রহসনমূলক মামলা প্রত্যাহার ও এই ফরমায়েসী রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন : দেশে সুবিচার নিরুদ্দেশ হয়ে গেছে : মির্জা ফখরুল

বিবৃতিদাতারা হলেন- জাতীয় পার্টিও (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম (বীর প্রতীক), বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, জাস্টিস পার্টির চেয়ারম্যান ডক্টর জাবেদ মো: সালেহউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১০

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১১

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১২

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৩

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৪

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৫

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৬

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৭

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৯

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

২০
X