মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সহস্রাধিক নেতাকর্মী নিয়ে সমাবেশে নিউমার্কেট থানা বিএনপি

সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় বিএনপির নিউমার্কেট থানা শাখার ১৮ নম্বর ওয়ার্ড। ছবি : কালবেলা
সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় বিএনপির নিউমার্কেট থানা শাখার ১৮ নম্বর ওয়ার্ড। ছবি : কালবেলা

বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে যোগ দেয় দলের নিউমার্কেট থানা শাখার ১৮ নম্বর ওয়ার্ড। মিছিলের নেতৃত্ব দেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএনপির এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়।

দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেন। আড়াইটার আগেই নটরডেম কলেজ থেকে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় পর্যন্ত লাখো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল জনসমুদ্রে রূপ নেয়। রাজধানীর সব থানা ও ওয়ার্ড ছাড়াও ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। যোগ দেন নিউমার্কেট থানা বিএনপির অধীন ১৮ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরাও।

সমাবেশে অংশ নেওয়া কর্মীদের অনেকের হাতে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত প্ল্যাকার্ড। জনসমুদ্রের ঢেউ নয়াপল্টন ছাড়িয়ে আশপাশের অলিগলিতেও ছড়িয়ে পড়ে। রঙ-বেরঙের ক্যাপ পরা নেতাকর্মীদের হাতে হাতে লাল-সবুজের জাতীয় পতাকা এবং দলীয় পতাকাও ছিল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, শামসুর রহমান শিমুল বিশ্বাস, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, ঢাকা জেলার নিপুণ রায় চৌধুরী, গাজীপুরের ফজলুল হক মিলন, নারায়ণগঞ্জের শওকত হোসেন সরকার, মুন্সিগঞ্জের কামরুজ্জামান রতন, টাঙ্গাইলের হাসানুজ্জামিল শাহিন, অঙ্গসংগঠনের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, যুবদলের মোনায়েম মুন্না, কৃষক দলের হাসান জাফির তুহিন, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মহিলা দলের সুলতানা আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান, জাসাসের হেলাল খান, মৎস্যজীবী দলের আব্দুর রহিম, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বিএনপির আবদুল আউয়াল মিন্টু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবলু, নাসির উদ্দিন অসীম, খন্দকার আবু আশফাক, আসাদুল করিম শাহিন, অধ্যাপক মোর্শেদ হাসান খান, তাইফুল ইসলাম টিপু, নজরুল ইসলাম আজাদ, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, শেখ রবিউল আলম রবিসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১০

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১১

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১২

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৩

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৪

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৫

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৬

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৭

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৮

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৯

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

২০
X