শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১০:৩৫ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ফের সমাবেশের ঘোষণা বিএনপির

বিএনপির জনসমাবেশ। পুরোনো ছবি
বিএনপির জনসমাবেশ। পুরোনো ছবি

রাজধানীতে ফের সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশটির আয়োজনে আগামী শুক্রবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে এ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের কাছে এই কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, ‘কিসের এত ভয় তারেক রহমানকে? তার প্রতি ভয় থেকেই এমন প্রতিহিংসামূলক ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। আমরা এই রায় মানি না। এই রায়ের প্রতিবাদে আমরা আগামী শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করব।’

আরও পড়ুন : কালবৈশাখীর ঝড়ে উড়ে যাবে তারেক-জুবাইদার রায় : রিজভী

এর আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বিকেলে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তারেককে তিন কোটি টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার পরিশোধে ব্যর্থ হলে তিন মাস কারাভোগ করতে হবে। আর জুবাইদাকে ৩৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

তারেক রহমান ও জুবাইদা রহমান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ নতুন করে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X