কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ এএম
অনলাইন সংস্করণ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানান হয়।

বার্তাটিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকান্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য খুলনা জেলাধীন কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল আমিন বাবুল-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীব বিশাল মোটর সাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া বার্তাটিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা অমান্য করে নাটোর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও নাটোর জেলাধীন সিংড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব দাউদার মাহমুদ বিশাল মোটর সাইকেল বহর নিয়ে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, এ ছাড়াও চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত এবং ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন এবং কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনকে প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

এ ছাড়া জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X