কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক কারণে সনাতন ধর্মাবলম্বীদের ক্ষতি হতে দেব না : ফজলে হুদা

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, সম্প্রীতি ও শান্তি সভায় ফজলে হুদা। ছবি : কালবেলা
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, সম্প্রীতি ও শান্তি সভায় ফজলে হুদা। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেছেন, ‘আমরা সবাই বাংলাদেশি। সবার রাজনীতি করার অধিকার আছে। তাই রাজনৈতিক কারণে এলাকার কোনো সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মাবলম্বীদের ক্ষতি হতে দেব না। তারা যেন নির্ভয়ে বসবাস করতে পারে, সে বিষয়টি আমাদের সবার খেয়াল রাখতে হবে।’

তিনি ঘোষণা দিয়ে বলেন, ‘এলাকার কোনো হিন্দু এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কোনো পরিবার যদি রাজনৈতিক কারণে আমার এলাকা ছেড়ে চলে যেতে চায়, তাহলে আমি রাস্তায় শুয়ে পড়ব; যেতে হবে আমার লাশের উপর দিয়ে।’

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নে সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, সম্প্রীতি ও শান্তি সভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি। তাই এ দেশে সবার অধিকার সমান। সবার রাজনীতি করার অধিকারও আছে। রাজনীতি কোনো মুসলিম বা হিন্দুর জন্য আলাদা নয়, রাজনীতি সব ধর্মের মানুষের জন্য। আমাদের মনে রাখতে হবে-মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই মিলে এ দেশ স্বাধীন করেছেন। সুতরাং এ দেশে সবাই মিলেমিশে বসবাস করব।

সামনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উল্লেখ করে ফজলে হুদা বাবুল বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠানে আমার পক্ষ থেকে মহাদেবপুর-বদলগাছীর প্রতিটি মন্দির পাহারায় আমাদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। ধর্ম যার যার, উৎসব সবার। এ উৎসব আমরা সবাই মিলে উপভোগ করব।

হাতুড় ইউনিয়ন কৃষক দলের আয়োজনে গাহলী বাজারে অনুষ্ঠিত এ সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলাম।

এতে আরও বক্তব্য দেন কৃষক দলের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ মামুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাতুর ইউনিয়ন শাখার সভাপতি পরিমল চন্দ্র বর্মণ, কৃষক দলের হাতুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ। এ সময় দলীয় নেতারাসহ শত শত সনাতন ধর্মাবলম্বী এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১০

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১১

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১২

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৩

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৪

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৫

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৬

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৭

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৮

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৯

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

২০
X