কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৯:৩৫ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বিকেলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

গণঅধিকার পরিষদের লোগো।
গণঅধিকার পরিষদের লোগো।

বিক্ষোভ সমাবেশ করবে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় দলটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করবে।

গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

জানা গেছে, বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা-মামলা, জনসাধারণ ও শিক্ষার্থীদের জানমালের ক্ষয়ক্ষতি এবং হয়রানি, মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডাকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। কিন্তু ছাত্র অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির একই সময়ে পাল্টা কর্মসূচি দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্র অধিকার পরিষদের শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে টিএসসি আসামাত্রই তাদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। এ সময় ভিপি নুরের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে। নুর ও তার সহযোগীদের মারতে মারতে টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১০

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১১

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৩

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৪

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৭

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৮

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

২০
X