কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা না পর্যন্ত সজাগ থাকতে হবে : বকুল

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সভা। ছবি : কালবেলা
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সভা। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সভা বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনাবিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতা সবাই অংশগ্রহণ করেছেন। কারো ভূমিকা খাটো করা যাবে না। শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওয়াসিম, মুগ্ধ এবং আবু সাঈদসহ নিহত শহীদদেরকে। সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অভিপ্রায় নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বাংলাদেশিদের ঐক্যই পারবে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ প্রায় সকল সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসাধারণ, সহসাংগঠনিক, সম্পাদকমন্ডলী উপস্থিত ছিলেন। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X