কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১০:৪৪ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আহত যুবদল নেতা সাজিদের শয্যাপাশে বিএনপির মিডিয়া সেল

যুবদলের কেন্দ্রীয় নেতা আহত সাজিদ হাসান বাবুকে দেখতে পঙ্গু হাসপাতালে যান বিএনপির মিডিয়া সেলের প্রতিনিধিরা। ছবি : কালবেলা
যুবদলের কেন্দ্রীয় নেতা আহত সাজিদ হাসান বাবুকে দেখতে পঙ্গু হাসপাতালে যান বিএনপির মিডিয়া সেলের প্রতিনিধিরা। ছবি : কালবেলা

যুবদলের কেন্দ্রীয় নেতা আহত সাজিদ হাসান বাবুকে দেখতে পঙ্গু হাসপাতালে যান বিএনপির মিডিয়া সেলের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালে যান তারা।

প্রতিনিধি দলে ছিলেন মিডিয়া সেলের সদস্য সচিব ও সাবেক এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, বিএনপির সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ। বিএনপির মিডিয়া সেলের প্রতিনিধিরা বাবুর চিকিৎসার খোঁজখবর নেন এবং বাবুর মুখে তাকে নির্মমভাবে পিটিয়ে পঙ্গু করার লোমহর্ষক ঘটনার বর্ণনা শোনেন।

আরও পড়ুন : বিএনপির মিডিয়া সেলের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময় এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বাবুকে আশ্বস্ত করেন, তার এই দুঃসময়ে দল তার পাশে থাকবে এবং আন্দোলনে সরকারের পতন ঘটিয়ে এ হামলায় জড়িতদের বিচার করা হবে।

অভিযোগ রয়েছে, গত ২৯ জুলাই ঢাকার গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে সাজিদ হাসান বাবুকে সরকারি দলের নেতাকর্মীরা তুলে নিয়ে যায়। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে পঙ্গু করে দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১১

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১২

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৩

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৬

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৭

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

২০
X