কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
যুব-ছাত্র-স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মিসভা

‘আমরা যদি থাকি সৎ দেশ সংস্কার সম্ভব’

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

‘আমরা যদি থাকি সৎ-দেশ সংস্কার সম্ভব’ শীর্ষক স্লোগান এবং সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতি নিয়ে সারা দেশে যৌথ কর্মিসভা করতে যাচ্ছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সারা দেশে বিভাগভিত্তিক মহানগর ও জেলা শহরে এ কর্মিসভা অনুষ্ঠিত হবে। তিন সংগঠনের কেন্দ্রীয় নেতারা এসব কর্মিসভায় বক্তব্য দিবেন।

বিএনপির প্রতিশ্রুত রাষ্ট্র সংস্কারের পক্ষে জনমত গঠন, দলীয় নেতাকর্মীদের চাঙা করা ও সংগঠনগুলোকে শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথ কর্মিসভা সফলে তিন সংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয়ে তিনটি টিম গঠন করা হয়েছে। এসব টিম প্রথম দিন কর্মিসভা, দ্বিতীয় দিন ওই জেলায় দলের নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ করবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে এই যৌথ কর্মিসভা শুরু হচ্ছে। প্রথম দিন চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা, সিলেট মহানগর ও জেলা এবং ঝালকাঠি জেলায় কর্মিসভা অনুষ্ঠিত হবে।

এক নম্বর টিম বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও ফরিদপুর বিভাগে কাজ করবে। এই টিমে রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

দুই নম্বর টিম সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ ও রাজশাহী বিভাগে কাজ করবে। এই টিমে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল।

তিন নম্বর টিম কাজ করবে চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগে। এই টিমে রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১০

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১১

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৩

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৪

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৫

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৭

চার জেলায় বন্যার আভাস

১৮

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৯

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

২০
X