কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : রাশেদ প্রধান

বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে রাশেদ প্রধান। ছবি : কালবেলা
বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে রাশেদ প্রধান। ছবি : কালবেলা

আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে অভিযোগ করে তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে অবস্থিত জাগপা কার্যালয়ের প্রয়াত শফিউল আলম প্রধান মিলনায়তনে দলের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

রাশেদ প্রধান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও আওয়ামী প্রেতাত্মাদের নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই আমাদের সজাগ থাকতে হবে- যেন কোনো ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারও বিপন্ন না হয়।

জাগপার পক্ষ থেকে আমি বিএনপি এবং জামায়াতসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। আসুন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাবিরোধী আন্দোলন যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ৬৩টি রাজনৈতিক দল একসঙ্গে করেছিলাম, ঠিক একইভাবে এখনো ঐক্যবদ্ধ থাকি- যাতে বাংলার মাটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ হয়।

তিনি বলেন, ছাত্র-জনতা এবং সব বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টায় গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়েছে। এ বিজয় কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়; এ বিজয় বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের।

আমরা বিশ্বাস করি, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন, নতুবা প্রশাসনে থাকা আওয়ামী প্রেতাত্মারা দেশকে অশান্ত করে তুলতে পারে।

বিশেষ বর্ধিত সভায় রাশেদ প্রধান প্রয়াত শফিউল আলম প্রধানের আদর্শ এবং দেখানো পথে যারা বিশ্বাস করেন তাদের সবাইকে ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাগপার পতাকাতলে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় তিনি দলের আগামী চার মাসের সাংগঠনিক রূপরেখা তুলে ধরেন।

সভায় জাগপার প্রেসিডিয়াম কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলী, যুব জাগপা, শ্রমিক জাগপা এবং জাগপা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১২

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৩

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৪

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৫

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৬

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৭

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৮

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৯

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

২০
X