মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯ এএম
অনলাইন সংস্করণ

তোফাজ্জলের খুনিরা যেন রেহাই না পায় : লায়ন ফারুক

বক্তব্য রাখছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলবদ্ধ পিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের খুনিরা যেন কোনোভাবেই রেহাই না পায়, সেজন্য প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের একটি রেস্টুরেন্ট ঢাকাস্থ বরগুনা জেলা সমিতি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি মোবাইল চুরির অপবাদে মানসিক প্রতিবন্ধী তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে এই কর্মসূচি হয়।

লায়ন ফারুক রহমান বলেন, তোফাজ্জলের খুনিরা যেই হোক না কেন, ফুটেজ দেখে তাকে বা তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই তোফাজ্জলের খুনিরা যেন রেহাই না পায়।

তিনি বলেন, প্রতিবন্ধী তোফাজ্জলকে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনোভাবেই দায় এড়াতে পারে না। কারণ, ২০ মিনিট কিংবা আধা ঘন্টা নয়, তাকে দীর্ঘ সময় ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। সেখানে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড মানুষ মেনে নিতে পারে না। সুতরাং এই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হতে হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

এতে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকাস্থ বরগুনা জেলা সমিতির নেতৃবৃন্দ এবং বরগুনার সাবেক সংসদ সদস্য প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা অতীতে দেখেছি বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকান্ড। খুনিদের বিচার হয়েছে, কিন্তু এখনো ফাঁসিতে ঝুলাতে দেখিনি। তোফাজ্জলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তা কার্যকর করতে হবে।

এ সময় তারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলের নামে সড়কের নামকরণ করার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, সাংবাদিক দৈনিক সরকারের প্রতিনিধি রেজাউল করিম, বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য শামীমা আক্তার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X