কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিবৃতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

একজন নারী চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে বিবৃতি দিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

রোববার (২৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী দল বিএনপি সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, ডাক্তার ও চিকিৎসা দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা হওয়া একটা নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর রুটিন করে হাসপাতালে হামলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনা ঘটল। এক শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার সাইফা মোহসেনা প্রিমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন রোগীর স্বজনরা। একই সময় ইন্টার্ন চিকিৎসক, নার্স ও অন্যান্য সংশ্লিষ্টরাও লাঞ্ছিত হন। এসময় রোগীর স্বজনদের তান্ডবে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একজন নারী চিকিৎসককে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।

এতে আরও বলা হয়, কোনো রোগীর মৃত্যুই কাম্য নয় এবং একজন চিকিৎসক তার সর্বোচ্চ দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করে। তারপরও এরকম ঘটনা বারবার ঘটে যাচ্ছে যা গভীর উদ্বেগের। বারবার দাবি ও আন্দোলনের পরও চিকিৎসক ও হাসপাতালে নিরাপত্তা বিধানে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্টরা। এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

এমতাবস্থায় অবিলম্বে চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে জড়িত সবার নিরাপত্তার দাবি জানাচ্ছি। এবং যারা এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানাই।

অতিসত্তর বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে রোগী ও চিকিৎসাবান্ধব স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন ও তার যথাযথ প্রয়োগের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X