কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মাহমুদুর রহমানের জেল মেনে নিতে পারছি না : জামায়াতের আমির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লিখেছেন ‘আশ্চর্য! আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কোনোভাবেই তা মেনে নিতে পারছি না।

রোববার (২৯ সেপ্টেম্বর) আদালতের আদেশের পর বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রতিবাদ প্রকাশ করে একটি পোস্ট করেন।

ডা. শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলমসৈনিক ও সাহসী কণ্ঠ জনাব ড. মাহমুদুর রহমান এর ওপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়।

জামায়াতের আমির আদালতের আদেশকে আশ্চর্য! উল্লেখ করে লিখেন, আদালতকে সম্মান করে আজ মাহমুদুর রহমান আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কোনোভাবেই তা মেনে নিতে পারছি না।

জামায়াতের আমির মাহমুদুর রহমানের মুক্তির দাবি চেয়ে লিখেছেন, নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক।

জামায়াত আমির লিখেছেন, তিনি স্বৈরশাসনের পুরো সময়জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন। স্বৈরাচারের হাতে (আদালত প্রাঙ্গণে) রক্তাক্ত হয়েছেন। দেশ ত্যাগে বাধ্য হয়েছেন।

মাহমুদুর রহমানকে বীর উল্লেখ করে ডা. শফিকুর রহমান লেখেন, জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কারণ আপনি একজন বীর।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় বন্ধ হয়ে যাওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহাবুবুল হক। এদিন মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X