কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পত্রিকায় সংবাদ দেখে ত্রাণ পাঠালেন তারেক রহমান 

পত্রিকায় সংবাদ দেখে ত্রাণ পাঠালেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
পত্রিকায় সংবাদ দেখে ত্রাণ পাঠালেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

পত্রিকায় সংবাদ দেখে বন্যাকবলিত গ্রামবাসীর জন্য ত্রাণ পাঠালেন তারেক রহমান।

বুধবার (০৯ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে এমরান সালেহ প্রিন্স প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বন্যাকবলিত বিলডোরা গ্রামে বাসাবাড়ি, ক্ষেত-খামারে পানি ওঠায় গ্রামবাসী ব্যাপক ক্ষতির সম্মুখীন। এমন পরিস্থিতিতে একটি পত্রিকার অনলাইনে ‘চাইর দিন ধইরা পানিত, কেউ আইল না দেখবার। খাইয়া না–খাইয়া বাঁইচ্চা আছি!’-শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দৃষ্টিগোচর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি সাথে সাথে বন্যাকবলিত গ্রামবাসীর খোঁজখবর নিতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নির্দেশনা দেন।

তারেক রহমানের এই নির্দেশনার পর বন্যাকবলিত এলাকায় ছুটে যান প্রিন্স। তিনি ধোবাউড়ার পুরাকান্দুলিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সরাসরি হালুয়াঘাটের বিলডোরা গ্রামে গমন করেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পানিবন্দি হযরত আলীর বাড়িতে যান। গভীর রাতে ঘুমন্ত হযরত আলীকে ডেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ শুকনা খাবার এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এরপর তিনি কাজিয়াকান্দা গ্রামের নুরুল ইসলামসহ অন্যদেরকেও তারেক রহমানের পাঠানো ত্রাণসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১০

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১১

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১২

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৩

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৪

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৬

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৭

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৮

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৯

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

২০
X